যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলাকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। আমেরিকার নাগরিকদের এই সাফল্য উদযাপন করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস’ করেছে।
পেন্টাগনের ফাঁস হওয়া একটি প্রতিবেদনকে প্রাথমিক প্রতিবেদন বলে মন্তব্য করেন তিনি।
যেটিতে বলা হয়েছে, মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ওয়াশিংটনের সাফল্যকে ছোট করে দেখানোর একটি ‘এজেন্ডা’ থাকার অভিযোগও করেছেন পিট হেগসেথ।
মি. হেগসেথ বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প “ইতিহাসের সবচেয়ে জটিল এবং গোপন সামরিক অভিযানের নেতৃত্ব দিয়ে মহান সাফল্য অর্জন করেছেন।”




