আবহাওয়া : সাত জেলায় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

ভিনিউজ : দেশের সাত জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

পূর্বের খবরবিবিসি রিপোর্ট : নিউইয়র্কে অফিস ভবনে গুলিতে বাংলাদেশি অভিবাসীসহ চারজন নিহত
পরবর্তি খবরইন্টারনেটে ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার ট্রেলার : দর্শকের মন কেড়েছে জয়্